ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এসিআই প্রপার্টিজের নতুন উদ্যোগ ‘সেরেনো লেভান্দে’ উদ্বোধন

UttorbongoBD
June 18, 2026 5:55 pm
Link Copied!


এসিআই প্রপার্টিজ লিমিটেডের নতুন উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছে সেরেনো লেভান্দে। এটি একটি ইন্টিগ্রেটেড ডিজিটাল প্রপার্টি সেবা প্ল্যাটফর্ম।

সম্প্রতি রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, মানুষ যেভাবে বাসা ভাড়া নেয়, পরিচালনা করে এবং আবাসন-সংক্রান্ত সেবা গ্রহণ করে, সেই পুরো অভিজ্ঞতায় আস্থা, যত্ন ও সুশৃঙ্খলা নিয়ে আসার লক্ষ্যেই এ উদ্যোগ। এর মাধ্যমে বাংলাদেশের প্রপার্টি সার্ভিসেস খাতে এসিআই’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

সেরেনো লেভান্দে একই প্ল্যাটফর্মের আওতায় পাঁচটি সমন্বিত সেবা দেবে। সেগুলো হলো– ডিজিটাল মার্কেটপ্লেস, সার্ভিসড অ্যাপার্টমেন্টস, প্রপার্টি ম্যানেজমেন্ট, প্রিমিয়াম রিসেল এবং করপোরেট হাউজিং। বাড়ি-সংক্রান্ত যাত্রার প্রতিটি ধাপকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতে এসব সেবা একসঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানে এসিআই’র প্রেসিডেন্ট (ইএমইএ) মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, মানুষ শুধু ভাড়ার হিসাব করে বাড়ি ভাড়া দেয় না। তারা ভাবেন, তাদের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোর আশ্রয়কে কার হাতে তুলে দিচ্ছেন। কারণ একটি বাড়ি শুধু একটি সম্পত্তি নয়, এটি একটি পরিবারের গল্পের অংশ।

তিনি আরও বলেন, সেরেনো লেভান্দেতে আমরা শুধু বাড়ি ব্যবস্থাপনার একটি প্রতিষ্ঠান গড়ে তুলছি না। আমাদের দৃঢ় প্রতিশ্রুতি, আমরা এমন করেই আপনার বাড়ির যত্ন নেবো, যেন সেটি আমাদের নিজের সম্পত্তি।

বিজ্ঞপ্তি আরও বলা হয়,  প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে বাড়ি-সংক্রান্ত অভিজ্ঞতাকে নতুনভাবে গড়ে তুলতে চায় সেরেনো লেভান্দে। এআইভিত্তিক মালিক-ভাড়াটিয়া ম্যাচিং, যেকোনও ভাষায় ভয়েস-নির্ভর অনুসন্ধান প্রযুক্তি এবং পেশাদার ব্যবস্থাপনা সেবার মাধ্যমে প্ল্যাটফর্মটি আরও সুশৃঙ্খল, সহজ ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। এছাড়াও, প্রবাসী বাংলাদেশি, যাদের এ দেশে বাড়ি রয়েছে, তাদের জন্য বিশেষ সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে বিশ্বের যেকোনও স্থান থেকে পেশাদার ব্যবস্থাপনার সুবিধা পাওয়া যাবে। একইসঙ্গে সেরেনো লেভান্দে দেশি-বিদেশি করপোরেট প্রতিষ্ঠান, প্রবাসী কমিউনিটি, কূটনীতিক এবং করপোরেট পেশাজীবীদের জন্য উচ্চমানের আবাসিক ও বাণিজ্যিক সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে, যা প্রচলিত বাজারে দীর্ঘদিন ধরে অনেকটাই অনুপস্থিত ছিল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html