ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসির বাবার স্বাস্থ্য নিয়ে গুজব, ক্ষোভ প্রকাশ পরিবারের

UttorbongoBD
June 19, 2026 12:45 am
Link Copied!


বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মাঠে দারুণ পারফরম্যান্স দেখালেও মাঠের বাইরে কঠিন এক সময় পার করছেন লিওনেল মেসি। তার বাবা হোর্হে মেসি অসুস্থ হয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে মেসি পরিবার। একই সঙ্গে তার শারীরিক অবস্থার বিভিন্ন গুজব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

হোর্হে মেসির স্বাস্থ্যগত সমস্যা নিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে মেসি পরিবার জানায়, বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন।

ইএসপিএনকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ‘তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন, সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন এবং তার বর্তমান অবস্থার মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।’

তবে ৬৮ বছর বয়সী হোর্হে মেসি ঠিক কোন অসুস্থতায় ভুগছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পরিবার।

একই সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবেরও জবাব দিয়েছেন তারা। সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, পরিবারের আনুষ্ঠানিক সূত্র ছাড়া অন্য কোনো তথ্যকে সত্য বলে বিবেচনা করা উচিত নয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘গত কয়েক ঘণ্টায় যেসব তথ্য, গুজব ছড়ানো হয়েছে, তা নিয়ে পরিবার গভীর অসন্তোষ প্রকাশ করছে। একটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা অত্যন্ত হতাশাজনক।’

উল্লেখ্য, আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। গোল উদযাপনের সময় তার চোখে জলও দেখা যায়। পরে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আর্জেন্টাইন অধিনায়ক জানান, তার আবেগের পেছনে ফুটবলের কোনো কারণ ছিল না, ‘আমি কেন কেঁদেছিলাম? এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক ছিল না।’

হোর্হে মেসির অসুস্থতার খবর প্রকাশের পর মেসির এই আবেগঘন প্রতিক্রিয়ার পেছনের কারণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ফুটবল অঙ্গনে। তবে পরিবার এখনও তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। আলজেরিয়া ম্যাচের পর মেসি শুধু বলেছিলেন, ‘আমি কয়েকটি কঠিন সময় পার করেছি। তবে আমি পুরো দল এবং সতীর্থদের কাছে কৃতজ্ঞ। তারা সবসময় আমার পাশে ছিল এবং সেই সময়টা পার করে উঠতে আমাকে অনেক শক্তি জুগিয়েছে।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html