ঢাকাSaturday , 20 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ধর্মীয় ইস্যু ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ নেই: যুবদল সভাপতি


June 20, 2026 8:20 pm
Link Copied!


জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কোনও আপত্তিকর মন্তব্য করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ধর্মীয় ইস্যু ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ দেওয়া হবে না।

শনিবার (২০ জুন) রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবদলের বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে এ কর্মসূচিতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।

মিছিলে ‘আমরা শক্তি, আমরা বল, জাতীয়তাবাদী যুবদল; জামাত শিবির রাজাকার এই মূহূর্তে বাংলা ছাড়, গুপ্ত, গুপ্ত, জামাত শিবির গুপ্ত; কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়’ এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

যবদলের সমাবেশ

যুবদলের সভাপতি বলেন, সংসদে বিএনপির কোনও এমপি হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্য করেননি। এ নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

অথচ বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো ইসলামে পূর্ণ আস্থা রাখে। জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করেছিলেন, তাই এই দল কখনও ইসলামবিরোধী হতে পারে না।

তিনি এ ধরনের বক্তব্য থেকে রাজনৈতিক সুবিধা আদায় করা থেকে বিরত থাকতে জামায়াতকে আহ্বান জানান।

মহাখালীর কাঁচাবাজার থেকে প্রতিবাদ মিছিলটি শুরু করে তেজগাঁও সাত রাস্তায় গিয়ে শেষ হয়।

আরও উপস্থিত ছিলেন– যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, বনানী থনা সদস্য সচিব হাবিবুর রহমান মীম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html