ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ মেডিক্যালে হামে মৃত্যু অর্ধশত ছাড়িয়েছে

UttorbongoBD
June 22, 2026 11:25 am
Link Copied!


গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা পর্যন্ত) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সোমবার (২২ জুন) পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫২-তে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ময়মনসিংহের ত্রিশালের বৈলর থেকে ৭ মাসের এক ছেলে শিশু গত ১ জুন হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে শিশুটির মৃত্যু হয়। হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিল শিশুটি।’

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯৭ জন শিশু চিকিৎসাধীন আছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html