ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পেনাল্টি মিস করে রাগ হয়েছিল মেসির

UttorbongoBD
June 23, 2026 4:05 am
Link Copied!


জোড়া গোল করে দলকে জিতিয়েছেন লিওনেল মেসি। শুধু জয়ই নয়, ম্যাচে রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন এই অধিনায়ক। উত্তর আমেরিকা বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষে ডালাস স্টেডিয়ামের মিক্সড জোনে নিজের প্রতিক্রিয়া জানান মেসি।

মেসি বলেন, “এই জয়ে আমি ভীষণ আনন্দিত। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, কঠিন এবং তীব্র লড়াইয়ের ছিল। এটি আমাদের সামনের ম্যাচগুলোর জন্য মানসিক শান্তি এনে দিয়েছে।”

বিশ্বকাপ উপভোগের কথা জানিয়ে তিনি আরও বলেন, “এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, খেলাগুলো দারুণ তীব্রতাপূর্ণ। আমি মুহূর্তটি উপভোগ করছি এবং সতীর্থদের সঙ্গে এটি উদযাপন করতে মুখিয়ে আছি।”

৩৮ বছর বয়সী এই ফুটবলার বলেন, “জয়ের জন্য আমি আনন্দিত। ম্যাচটি খুব কঠিন ছিল। আমরা জানতাম ম্যাচটি তীব্র হবে। আমাদের জন্য ৬ পয়েন্টে পৌঁছানোটা খুব জরুরি ছিল।”

আর্জেন্টিনার পরিকল্পনা নিয়েও কথা বলেন মেসি। তিনি বলেন, “জয়টা অবশ্যই পরিকল্পনার অংশ ছিল, তবে আমরা জানতাম কাজটা সহজ হবে না। আজ কেউ কাউকে ছাড় দেয় না, প্রতিটি ম্যাচেই আগ্রাসী খেলতে হয়। আমরা সবসময় যেমন লম্বা সময় ধরে বল নিজেদের দখলে রাখি, আজ সেটা করাটা আমাদের জন্য কঠিন ছিল।”

তিনি আরও বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাছাই পর্ব পেরিয়ে যাওয়া। প্রতিটি ম্যাচ জেতা সবসময়ই আমাদের পরিকল্পনার অংশ। পুরো দল একসঙ্গে থাকতে, প্রতিযোগিতা করতে, অনুশীলন করতে এবং দর্শকদের সামনে খেলতে উপভোগ করে।”

দেশবাসীকে আরও আনন্দ দেওয়ার প্রত্যয় জানিয়ে মেসি বলেন, “আমরা দেশবাসীকে ইতোমধ্যেই অনেক আনন্দ দিয়েছি, তবে আরও বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করব। পেনাল্টি মিস করার কারণে আমার নিজের ওপর সত্যিই খুব রাগ হয়েছিল, কিন্তু আমি সেই ভুল শুধরে নিতে পেরেছি।”





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html