ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মালির মৃত্যু

UttorbongoBD
June 23, 2026 3:25 pm
Link Copied!


ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের চত্বরে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ছিয়াজুল নামে  একমালির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে  রোকেয়া হলের চত্বরে প্রভোস্ট বাংলোর বাগানে ঘটনাটি ঘটে।

গুরতর আহত অবস্থায় ছিয়াজুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর সকাল ১১টায় তাকে মৃত্যু ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই ব্যক্তির মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ছিয়াজুলের সহকর্মী সুনীল জানিয়েছেন, সকালে তিনি কাঁঠাল পাড়তে গাছে ওঠেন, ওই গাছের একটি কাঁঠাল তাঁর শরীরের ওপর পড়লে তিনি নিচে পড়ে যান।

ছিয়াজুল নড়াইল জেলার কালিয়া থানার দেবদুন গ্রামের রয়জুলের ছেলে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক এলাকায় বসবাস করতেন।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html