ঢাকাWednesday , 24 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসা শুরুর সময় ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ

Tariqul Islam
June 24, 2026 10:30 pm
Link Copied!


দেশে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ, অনুমোদন সংগ্রহ এবং যন্ত্রপাতি আমদানিসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে যেখানে প্রায় ৩৫৫ দিন সময় লাগে, সেখানে এই সময়সীমা কমিয়ে মাত্র ১৪ দিনে নামিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বুধবার (২৪ জুন) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় বিভিন্ন লাইসেন্স ও অনুমোদন পেতে বর্তমানে উদ্যোক্তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ পরিস্থিতির পরিবর্তনে উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ করছে। কমিটির লক্ষ্য হলো লাইসেন্স, অনুমোদন এবং যন্ত্রপাতি আমদানির পুরো প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করে ৩৫৫ দিনের পরিবর্তে ১৪ দিনের মধ্যে সম্পন্ন করা।

তিনি বলেন, “ফায়ার সার্ভিসের লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় অনুমোদন যেন দ্রুত সময়ে পাওয়া যায়, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

দেশে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বেসরকারি বিনিয়োগে গতি ফিরিয়ে আনা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বাজার স্থিতিশীল রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকার জ্বালানি তেল, সয়াবিন তেলসহ আমদানিনির্ভর গুরুত্বপূর্ণ পণ্যের কৌশলগত মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

কর্মশালায় ইআরএফ ও এসএমই ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html