ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

UttorbongoBD
June 25, 2026 12:35 am
Link Copied!


ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এ কারণে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। বুধবার ২৪ (জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরপরই ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। 

ময়মনসিংহে রেলওয়ে স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রেলের লাইনচ্যুত বগি উদ্ধার করতে উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করবে। তবে কয়টা নাগাদ উদ্ধারকাজ শেষ হবে এটা বলা যাচ্ছে না।’

রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। সেখানে ইঞ্জিনের দিক পরিবর্তনের পর রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করতে গেলে স্টেশন এলাকাতেই তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ‘তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনও হতাহত হয়নি। উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিলম্ব হবে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html