ঢাকাThursday , 25 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ

UttorbongoBD
June 25, 2026 2:30 am
Link Copied!


ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ এবং যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ঢাবি ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রবেশপথগুলো দিয়ে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং প্রবেশপথগুলোতে যান চলাচল ২৪ জুন ২০২৬ থেকে নিয়ন্ত্রিত থাকবে। প্রবেশপথগুলোর মধ্যে রয়েছে শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত এলাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির স্টিকারযুক্ত যানবাহন, জরুরি সেবার গাড়ি (অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান), সাংবাদিকদের যানবাহন, রাইড শেয়ারিং সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং পণ্যবাহী বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন ছাড়া অন্য কোনও যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহণ ও ভারী যানবাহনের প্রবেশ সব সময়ই নিয়ন্ত্রিত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত কখনও কখনও পুনর্মূল্যায়ন করা হতে পারে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html