ঢাকাFriday , 26 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একনজরে আজকের আলোচিত খবর

UttorbongoBD
June 25, 2026 11:15 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (২৫ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!

সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর আরেক বেসরকারি শিশু হাসপাতাল ‘শ্যামলী বেবি কেয়ার’-এ অক্সিজেন লাইনে লিকেজের কারণে চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন 

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৫টায় শীর্ষ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যুগুলো স্থান পেয়েছে

মাজারে ৫ লাখ টাকা দিয়ে আবার আলোচনায় বিদায়ী ডিসি সারওয়ার

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকা দান করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, মাজার দানের টাকায় নিজেই স্বয়ংসম্পূর্ণ। মূলত আলোচনার জন্ম দিতেই সদ্যবিদায়ী জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম এই টাকা দিয়েছেন

দায়িত্ব নিয়েই ভিসা চালুর ঘোষণা দিলেন দীনেশ ত্রিবেদী

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য চালু হতে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। আগামী ২৮ জুন থেকে দেশের ৫টি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পর্যটন ভিসার আবেদন গ্রহণ করবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রাজশাহী অঞ্চলে ছড়াচ্ছে এইচআইভি, আতঙ্কের নাম গোপন নেটওয়ার্ক

রাজশাহী বিভাগে বেড়ে চলেছে এইচআইভি সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সিরাজগঞ্জ জেলায়। সবচেয়ে কম আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায়। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন পুরুষরা। আক্রান্তের হিসাব অনুযায়ী, তরুণ-তরুণীদের মধ্যেও এইচআইভি সংক্রমণ বাড়ছে।

খামেনির শেষ বিদায়ে মোদিকে ইরানের আমন্ত্রণে ভারত কেন বিপাকে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণে নয়াদিল্লি কীভাবে সাড়া দেয় এবং সেখানে কাকে পাঠায়, তার ওপরই এখন নির্ভর করছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্কের ভারসাম্য রক্ষার ভবিষ্যৎ কৌশল। এই মুহূর্তে নয়াদিল্লির জন্য এটি একটি অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ কূটনৈতিক পরীক্ষা।

সেমিফাইনালেই হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ!

বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। মায়ামিতে দাপুটে এই জয়ের ফলে টুর্নামেন্টের নকআউট পর্বে সেলেসাওদের পুরো গতিপথ এখন স্পষ্ট হয়ে গেছে। শুধু কি তাই?  টুর্নামেন্টের বাকি অংশের আগে তা আলোচনার কেন্দ্রেও জায়গা করে নিয়েছে।

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি, ঘোষণা বিজয়ের

অভিনেতা থেকে রাজনীতিক হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া বিজয় এবার নবজাতকদের জন্য ব্যতিক্রমী এক কল্যাণমূলক কর্মসূচির ঘোষণা দিয়েছেন। নতুন এই প্রকল্পের আওতায় রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে উপহার হিসেবে দেওয়া হবে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html