ঢাকাSunday , 28 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাময়িক বন্ধের পর ফের চালু মেট্রোরেল 

UttorbongoBD
June 28, 2026 9:30 am
Link Copied!


ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের উপরে মেট্রোরেল বৈদ্যুতিক লাইনে একগুচ্ছ গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ ছিল ট্রেন চলাচল। এ ঘটনায় প্রায় ১৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। 

রবিবার (২৮ জুন) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে গ্যাস বেলুন উত্তর থেকে মতিঝিলগামী রেল আটকে যাওয়ার খবর পাওয়া যায়। এর কিছুক্ষণ পর বেলুনগুলো অপসারণের করলে আবারও স্বাভাবিক হয়েছে মেট্রো চলাচল।

প্রত্যক্ষদর্শীরা জানান, একগুচ্ছ উড়ন্ত গ্যাস বেলুন মেট্রোরেলের তারে জড়িয়ে যায়। এতে সয়ংক্রিয়ভাবে মেট্রোরেলের লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।  এসময় উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশ কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর মো. মাসুদ রানা জানান, টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য অংশে এই ঘটনা ঘটে। মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। এরপরই বেলুন অপসারণের কাজ শুরু হয়।

তিনি আরও বলেন, সকাল ৭টার দিকে বেলুন অপসারণের কাজ শেষ হলে মেট্রো চলাচল শুরু হয়।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html