ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিকেএসপিতে বিদেশি কোচ নিয়োগে গুরুত্ব, নতুন ক্রীড়া বিভাগ হিসেবে যুক্ত হচ্ছে দাবা

UttorbongoBD
June 28, 2026 7:15 pm
Link Copied!


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিচালনা বোর্ডের ৪০তম সভায় প্রশিক্ষণের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বিদেশি বিশেষজ্ঞ কোচ নিয়োগ, নতুন ক্রীড়া বিভাগ হিসেবে দাবা অন্তর্ভুক্তি এবং আঞ্চলিক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (২৮ জুন) সাভারে বিকেএসপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বিকেএসপি পরিচালনা বোর্ডের সভাপতি মো. আমিনুল হক।

সভায় বিকেএসপির জনবল কাঠামো শক্তিশালীকরণ, প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন, ২০২১ সালের প্রশিক্ষণার্থী নীতিমালা হালনাগাদ, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই, নারী খেলোয়াড়দের জন্য রাজশাহীতে পাইলট প্রকল্প হিসেবে পৃথক আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চালু, বিভাগীয় ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক ও আর্থিক বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিচালনা বোর্ড বিকেএসপির প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিভিন্ন ক্রীড়া বিভাগে বিদেশি বিশেষজ্ঞ কোচ অন্তর্ভুক্তি, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে।

এছাড়া স্পোর্টস ডিপ্লোমেসির অংশ হিসেবে চীনের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ক্রীড়া ফেডারেশনের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ, কোচিং এবং প্রতিযোগিতা আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

সভা শেষে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় পরিচালনা বোর্ডের সদস্য, বিকেএসপির মহাপরিচালক, পরিচালক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html