ঢাকাTuesday , 30 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আজ শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট, ফিরেছেন ৭৭০৬৯ জন, মৃত্যু ৫৫

UttorbongoBD
June 30, 2026 2:20 pm
Link Copied!


আজ মঙ্গলবার (৩০ জুন) শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। ২৯ জুন পর্যন্ত দেশে ফিরেছেন ৭৭ হাজার ৬৯ জন হাজি। একই সময়ে হজ পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ৫৫ জন।

হজ বুলেটিন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সোমবার (২৯ জুন) পর্যন্ত দেশে ফিরেছেন মোট ৭৭ হাজার ৬৯ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৭২ হাজার ৬১০ জন।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফিরেছেন ৩৪ হাজার ১২২ জন হাজি, সৌদি এয়ারলাইন্সে ২৫ হাজার ৩৭৭ জন, ফ্লাইনাস এয়ারলাইন্সে ১১ হাজার ৪৩ জন এবং অন্যান্য এয়ারলাইন্সে ৬ হাজার ৫২৭ জন হাজি। মোট ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে ২১১টি।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১১১টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৭০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মোট ৫৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী।

একনজরে হজ ২০২৬ এর কার্যক্রম

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয়২৬ মে । ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত লিড হজ এজেন্সির সংখ্যা ৩০টি। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয় ১৮ এপ্রিল। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ছিল ২১ মে। সরকারী হজযাত্রীর কোটা ৪৫৬৫। বেসরকারী হজযাত্রীর কোটা ৭৩৯৩৫। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে । আজ মঙ্গলবার (৩০ জুন) শেষ হচ্ছে হজ ফ্লাইট।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html