ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ, আমির হামজা বললেন ‘মন থেকে’ জানিয়েছি


June 30, 2026 8:45 pm
Link Copied!


‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। বিলটি নিয়ে আলোচনার সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর পরিবর্তে ভুল করে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা।

মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৯তম দিনের বৈঠকের শেষ দিকে এ ঘটনা ঘটে।

আমির হামজার বক্তব্যের মাঝেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে ভুল ধরিয়ে দিয়ে বলেন, ‘সাইবার সুরক্ষা আইন তো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিল। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন ধন্যবাদ জানাচ্ছেন?’

এরপর নিজের ভুল বুঝতে পেরে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীকে ধন্যবাদ জানান আমির হামজা।

বক্তব্যে তিনি বলেন, ‘সরকারের চার মাস হতে চললো। আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনও বিষয়ে ধন্যবাদ জানাইনি। আজ আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, এই বিলটি মন্ত্রী নিয়ে আসার কারণে। বিলের উদ্দেশ্য ও কারণের সঙ্গে নীতিগতভাবে আমি একমত।’

এ সময় স্পিকার আবারও বলেন, ‘সদস্য, বিলটি তো এনেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন?’

পরে আমির হামজা বক্তব্য সংশোধন করে বলেন, ‘শুনলাম সাইবার আক্রমণের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিবর্গের নামই সবচেয়ে বেশি আসে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html