ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এই নরওয়ের বিপক্ষে আগের চার দেখায় জয় পায়নি ব্রাজিল!


July 1, 2026 1:50 am
Link Copied!


বিশ্বকাপে শেষ ৩২ এ আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। এই প্রথম নকআউটে ম্যাচ জিতে ইতিহাস গড়েছে তারা। এবার তাদের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ৬ জুলাই শেষ ষোলোয় তারা মুখোমুখি হবে। যেখানে পরিসংখ্যান হাল্যান্ডদের পক্ষে কথা বলছে! 

এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে চারবার মুখোমুখি হয়ে একবারও হারেনি নরওয়ে। দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ফ্রান্সের মার্শেইয়ে। ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ব্রাজিল। তবে শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় নরওয়ে। তোরে আন্দ্রে ফ্লোর গোলে সমতা ফেরানোর পর কিয়েতিল রেকদাল পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন। ২-১ ব্যবধানের সেই ঐতিহাসিক জয় নরওয়েকে তুলে দেয় নকআউট পর্বে। এবার কী হবে, এর জবাব মিলবে ৬ জুলাই মেট লাইফ স্টেডিয়ামে। 

দুই দলের এখন পর্যন্ত চারটি ম্যাচের পরিসংখ্যান:

* ২৮ জুলাই ১৯৮৮: নরওয়ে ১-১ ব্রাজিল (প্রীতি ম্যাচ)
* ৩০ মে ১৯৯৭: নরওয়ে ৪-২ ব্রাজিল (প্রীতি ম্যাচ)
* ২৩ জুন ১৯৯৮: নরওয়ে ২-১ ব্রাজিল (ফিফা বিশ্বকাপ, গ্রুপ পর্ব)
* ১৬ আগস্ট ২০০৬: নরওয়ে ১-১ ব্রাজিল (প্রীতি ম্যাচ)

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html