ঢাকাThursday , 2 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

খামেনির শেষ বিদায়ে ইরানে হামলার উসকানি ট্রাম্পঘনিষ্ঠ লুমারের


July 2, 2026 2:05 pm
Link Copied!


ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের দিন দেশটিতে বোমাবর্ষণ করে ইসরায়েল প্রতিশোধ নিতে পারে এমন উসকানিমূলক ইঙ্গিত দিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কট্টর ডানপন্থি কর্মী লরা লুমার। ইরান সরকারের সঙ্গে আলোচনাসহ যেকোনও ধরনের সমঝোতার দীর্ঘদিনের সমালোচক লুমার বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে ইসরায়েলের জন্য ইরানে হামলার সুযোগের ইঙ্গিত দেন।

খামেনির মরদেহ ঐতিহাসিক শেষ বিদায় অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে হিমাগারে রাখা হয়েছে এমন একটি পোস্টের জবাবে লুমার লেখেন, খামেনির শেষ বিদায়? এটাকেই আমরা লক্ষ্যবস্তুতে পরিপূর্ণ পরিবেশ বলি, সঙ্গে তিনি বোমার ইমোজিও ব্যবহার করেন।

একটি পৃথক পোস্টে একই তথ্যের প্রতিক্রিয়ায় তিনি লেখেন, সবচেয়ে মজার কাজটি করার সুযোগ এখন আইডিএফের সামনে। এখানে আইডিএফ বলতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে বোঝানো হয়েছে।

পরে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে হামলার ধারণার সমালোচনাকারী একটি মন্তব্যের জবাবে লুমার লেখেন, যুক্তরাষ্ট্র বা আইডিএফ জিহাদিদের ওপর বোমা হামলা চালালে আমি কখনও না বলব না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কট্টর ডানপন্থি কর্মী লরা লুমারের এক্স পোস্ট

ইসলামের কড়া সমালোচক হিসেবে পরিচিত লুমার দীর্ঘদিন ধরে মুসলিমদের ‘জিহাদি’ বলে আখ্যা দিয়ে আসছেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধে আলোচনা বা সমঝোতার পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদেরও তিনি প্রকাশ্যে সমালোচনা করেছেন। এসব মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বারবার সমালোচনার মুখে পড়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html