ঢাকাThursday , 2 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হোয়াটসঅ্যাপ চ্যাটে আসছে বড় পরিবর্তন

UttorbongoBD
July 2, 2026 8:00 pm
Link Copied!


জনপ্রিয় বার্তাবিনিময় মাধ্যম হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা আর ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফোন নম্বরের পরিবর্তে নিজের পছন্দের একটি ইউজারনেম ব্যবহার করে চ্যাট শুরু করা যাবে, যা ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপের নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা একটি স্বতন্ত্র ইউজারনেম নিবন্ধন করতে পারবেন। এরপর নতুন কারও সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে ফোন নম্বরের বদলে শুধু সেই ইউজারনেম শেয়ার করলেই হবে। অপর প্রান্তের ব্যবহারকারী ওই ইউজারনেম ব্যবহার করে সহজেই চ্যাট শুরু করতে পারবেন।

প্রতিষ্ঠানটির ভাষ্য, মোবাইল ফোন নম্বর একজন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন গ্রুপে যুক্ত হওয়া বা নতুন কারও সঙ্গে যোগাযোগের সময় অনেক ক্ষেত্রেই অনিচ্ছাকৃতভাবে নম্বর প্রকাশ হয়ে যায়। নতুন ইউজারনেম সুবিধা চালু হলে এ ধরনের ঝুঁকি অনেকটাই কমে আসবে।

তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ইউজারনেম সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলিত হ্যান্ডেলের মতো কাজ করবে না। ব্যবহারকারীদের খুঁজে বের করার জন্য কোনো উন্মুক্ত তালিকা বা অনুসন্ধান ডিরেক্টরি থাকবে না। পাশাপাশি অ্যাপ থেকে কাউকে বন্ধু হিসেবে যুক্ত করার কোনো স্বয়ংক্রিয় পরামর্শও দেওয়া হবে না।

এছাড়া ইনস্টাগ্রাম বা ফেসবুকে ব্যবহৃত একই ইউজারনেম হোয়াটসঅ্যাপে ব্যবহার করা বাধ্যতামূলক নয়। প্রত্যেকে নিজের পছন্দ অনুযায়ী আলাদা ইউজারনেম নির্বাচন করতে পারবেন।

ফিচারটি চালু হলে নতুন চ্যাট শুরু করার সময় ফোন নম্বরের পরিবর্তে ব্যবহারকারীর ইউজারনেমই প্রদর্শিত হবে। এতে ব্যক্তিগত নম্বর গোপন রেখেই যোগাযোগ করা সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা সর্বশেষ সংস্করণে অ্যাপ হালনাগাদ করে সেটিংস > অ্যাকাউন্ট > ইউজারনেম অপশনে গিয়ে নিজেদের ইউজারনেম সংরক্ষণ করতে পারবেন। তবে সুবিধাটি সবার জন্য পুরোপুরি চালু হতে বছরের শেষ পর্যন্ত সময় লাগতে পারে। ফিচারটি চালু হলে ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, উপযুক্ত ইউজারনেম বাছাইয়ে সহায়তার জন্য একটি ইউজারনেম জেনারেটরও থাকবে। পাশাপাশি বিভিন্ন কনটেন্ট নির্মাতা, ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রতিষ্ঠান চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহৃত পরিচিত ইউজারনেমই হোয়াটসঅ্যাপে ব্যবহার করার সুযোগ পাবেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html