ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লেবাননে ১ লাখেরও বেশি শিশুর শিক্ষাজীবন ঝুঁকির মুখে: ইউনিসেফ


July 3, 2026 11:05 am
Link Copied!


সাম্প্রতিক লেবাননে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া শ্রেণিকক্ষগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে দেশটিতে এক লাখের বেশি শিশু চলতি বছর স্কুলে যাওয়া থেকে বঞ্চিত হতে পারে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই সতর্কবার্তা দিয়েছে।

লেবাননের শিক্ষা মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ সহায়তায় গত জুনে পরিচালিত এক দেশব্যাপী জরিপে দেখা গেছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সাম্প্রতিক সংঘাতে দেশটির ৩৪০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৭টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য আগামী সেপ্টেম্বর মাস থেকে লেবাননে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে।

ইউনিসেফ জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে নাবাতিয়েহ, দক্ষিণ লেবানন, বেকা, বালবেক-হারমেল, বৈরুত এবং মাউন্ট লেবানন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html