ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘মদরিচের উদাহরণ ফুটবল রূপকথায় চিরকাল বেঁচে থাকবে’


July 3, 2026 1:25 pm
Link Copied!


বিশ্বকাপে লুকা মদরিচের পথচলা সম্ভবত শেষ হলো হৃদয়ভাঙা এক পরাজয়ে। বিশ্বকাপের শেষ ৩২ এ পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডারকে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন তার কোচ জ্লাতকো দালিচ ও পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। দুই কোচই মনে করেন, মাঠে মদরিচের প্রভাব ফুটবল ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

টরন্টোয় শুক্রবার পর্তুগালের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের পর ৪০ বছর বয়সী মদরিচকে দীর্ঘ সময় কথা বলতে দেখা যায় ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। আন্তর্জাতিক ফুটবলের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই কিংবদন্তির সেই মুহূর্ত ছিল আবেগঘন।

ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলেছেন, ‘এটাই সম্ভবত তার শেষ বিশ্বকাপ ম্যাচ। দুঃখজনকভাবে এর সমাপ্তি হলো এভাবে। সে তার সামর্থ্য ও চরিত্রের প্রমাণ দিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত সে দলকে নেতৃত্ব দিয়েছে।’

পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজও মদরিচের প্রশংসা উচ্ছ্বসিত ছিলেন। তার মতে, ক্রোয়েশিয়ান মিডফিল্ডার বিশ্বের কোটি কোটি শিশুকে অনুপ্রাণিত করেছেন, ‘তার উদাহরণ ফুটবল রূপকথায় চিরকাল বেঁচে থাকবে।’

তিনি আরও বলেছেন, ‘খুব কম খেলোয়াড়ই আছে, যারা বল থামিয়ে পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মদরিচ তার অন্যতম সেরা উদাহরণ। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সে জায়গা খুঁজে নেয়, সঠিক সিদ্ধান্ত নেয়। তাকে খেলতে দেখা সত্যিই অবিশ্বাস্য। বয়স হলেও সে এখনো তরুণের মতো ফুটবল খেলছে।’

২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে রানার্সআপ এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে তৃতীয় স্থানে পৌঁছে দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল মদরিচের। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html