ঢাকাSaturday , 4 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১০টি ফুটবল মাঠের সমান চীনের এক জাহাজ!


July 4, 2026 10:35 am
Link Copied!


১০ হাজার ৮০০টি গাড়ি বহনে সক্ষম একটি জাহাজ তৈরি করেছে চীন। জাহাজটি এতই বড় যে এর ভেতরটা প্রায় ১০টি ফুটবল মাঠের সমান। দেশটির চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের অধিভুক্ত কুয়াংচৌ শিপইয়ার্ড ইন্টারন্যাশনাল এটি নির্মাণ করেছে।

জাহাজটি দৈর্ঘ্যে ২৩০ মিটার এবং প্রস্থে ৪০ মিটার। এই জাহাজের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর ‘স্মার্ট কন্ট্রোল সিস্টেম’।

প্রকল্প ব্যবস্থাপক লিন চিউয়ে বলেন, ‘আমাদের প্রথম ১০ হাজার গাড়ি ধারণ ক্ষমতার জাহাজের তুলনায় নতুন এই জাহাজটিতে আরও উন্নত স্মার্ট কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্মার্ট গ্যারেজ ভিজ্যুয়াল সিকিউরিটি এবং ৩৬০-ডিগ্রি প্যানোরামিক মনিটরিং ব্যবস্থা, যা জাহাজটির চলাচলকে আরও নিরাপদ ও বুদ্ধিদীপ্ত করে তুলেছে।‘

এই ধরনের বিশাল ও জটিল জাহাজ নির্মাণে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রকৌশলীরা। বিশেষ করে পাতলা স্টিলের প্লেট ব্যবহারের সময় সেগুলোর আকার বিকৃত হওয়া রোধ করা অত্যন্ত কঠিন একটি কাজ।

পরিবেশের সুরক্ষার কথা মাথায় রেখে জাহাজটি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এবং প্রচলিত জ্বালানি—উভয় পদ্ধতিতেই চলতে সক্ষম, যা আন্তর্জাতিক সর্বশেষ নির্গমন মানদণ্ড পুরোপুরি পূরণ করে।

জাহাজটি শুধুমাত্র সাধারণ গাড়িই নয়, বরং বৈদ্যুতিক গাড়ি, হাইড্রোজেনচালিত গাড়ি এবং ভারী ট্রাক পরিবহনেও সক্ষম। এটি দক্ষিণ কোরিয়ার একটি লজিস্টিক কোম্পানির কাছে ইজারা দেওয়া হবে, যারা আন্তর্জাতিক রুটে এর কার্যক্রম পরিচালনা করবে।

সূত্র: সিএমজি

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html