ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ম্যাচ শেষে ভোজিনিয়াকে কী বললেন মেসি


July 4, 2026 11:40 am
Link Copied!


শ্বাসরুদ্ধকর এক ম্যাচে আর্জেন্টিনা ৩-২ গোলে হারিয়েছে কেপ ভার্দেকে। মায়ামিতে ম্যাচ শেষে মেসির কাছে এগিয়ে গিয়েছিলেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া। পরে মেসির আচরণে মুগ্ধ হন এই গোলরক্ষক।

ভোজিনিয়ার ভাষ্য, তিনি কাছে যেতেই মেসি তাকে জড়িয়ে ধরেন। এরপর আর্জেন্টাইন তারকা বলেন, ‘তুমি খুব প্রতিভাবান। তুমি একজন অসাধারণ গোলকিপার। তোমার দেশের মানুষের তোমার জন্য গর্ব করা উচিত।’

মেসির প্রশংসার জবাবে ভোজিনিয়াও তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বলেন, ‘ধন্যবাদ, লিও। আপনিই সেরা।’

এরপর তিনি মেসির কাছে একটি বিশেষ অনুরোধ করেন—জার্সি বদল করা যাবে কি না। ভোজিনিয়ার দাবি, মেসি হাসিমুখেই সেই অনুরোধে সাড়া দেন। তিনি বলেন, ‘অবশ্যই। টানেলের ভেতরে তোমাকে এটা দেব।’

ছোটবেলার আইডল মেসির কাছ থেকে প্রশংসা পাওয়া এবং স্মারক হিসেবে তার জার্সি সংগ্রহ করতে পারা একজন মেসি-ভক্তের জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html