ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের ঐতিহাসিক জয় ফিলিস্তিনিদের উৎসর্গ করলেন মিসর কোচ


July 4, 2026 1:05 pm
Link Copied!


অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ইতিহাস গড়ার পর সেই জয় ফিলিস্তিনের জনগণের উদ্দেশে উৎসর্গ করেছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে মিসর।

শনিবার ডালাস স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা ১-১ সমতা থাকায় পরে তা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জিতে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নেয় মিসর।

টাইব্রেকারে মিসরের হয়ে জয়সূচক শটটি নেন হোসাম আবদেলমাগুইদ। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে হ্যারি সাউতার ও লুকাস হেরিংটন স্পটকিক থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হন। ফলে শেষ ষোলোতে মিসরের প্রতিপক্ষ এখন আর্জেন্টিনা।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হোসাম হাসান বলেছেন, ‘আল্লাহ যেন ফিলিস্তিনিদের বিজয় দান করেন এবং তাদের শহীদদের প্রতি রহমত বর্ষণ করেন।’

তার পরই তিনি বলেছেন, ‘আমি এই জয় মিসরের জনগণ এবং ফিলিস্তিনের জনগণের প্রতি উৎসর্গ করছি। তারা মহান ও সম্মানিত মানুষ।’

জয়ের পর মাঠে মিসর ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে উদযাপন করেন হোসাম হাসান। বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয় উদযাপনের অংশ হিসেবে মিসরের খেলোয়াড়রাও মাঠে সম্মিলিতভাবে সেজদা দেন।

এই জয়ে আরব বিশ্বের বিভিন্ন দেশে উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও আনন্দ প্রকাশ করেন অনেক ফিলিস্তিনি ফুটবল সমর্থক।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html