ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অভিযানে গিয়ে স্বর্ণ চুরি, বরখাস্ত হয়ে দুই পুলিশ কারাগারে


July 5, 2026 3:30 am
Link Copied!


নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় অভিযানের নামে স্বর্ণালংকার চুরির অভিযোগে দুই পুলিশ সদস্যসহ চার জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তরা হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল বাশার, নারায়ণগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলাম এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত মিরাজ ইসলাম শুভ ও মো. রানা।

শনিবার (৪ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী সাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ফতুল্লা থানার এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দুই জন সোর্সকে নিয়ে জামতলা ধোপাপট্টি এলাকায় মাদক উদ্ধারের জন্য সুমা আক্তারের বাড়িতে যায়। ওই সময়ে তারা গহনা চুরি করেন। ওই ঘটনায় সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।

সেইসঙ্গে এজাহারের পরিপ্রেক্ষিতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হয়। পুলিশ এই ঘটনায় এসআই খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম, সোর্স মিরাজ ইসলাম শুভ ও রানাকে গ্রেফতার করে। একইসঙ্গে এসআই ও কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে গত ২ জুলাই বিকালে ফতুল্লার জামতলায় এক বাড়িতে সোর্স নিয়ে সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান চালানোর সময়ে দুই সোর্সসহ দুই পুলিশকে গণপিটুনি দেন লোকজন। এরপর জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে চার জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html