ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ওষুধসহ একজন গ্রেফতার


July 5, 2026 10:20 am
Link Copied!


সাতক্ষীরার শ্যামনগর থেকে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ওষুধসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব ৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, র‍্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্প শনিবার (৪ জুলাই) সকালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মথুরাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৮৮১ বোতল ফেনসিডিল, ১৪৮০ পাতা ভারতীয় ওষুধ, ৯৬ হাজার ভারতীয় পাতার বিড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে উদ্ধার মাদকদ্রব্য, ওষুধ ও পাতাবিড়িসহ আসামিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিপিসি-১ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html