ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ওজন ঝরিয়ে নতুন রূপে সায়ন্তিকা, ফিরছেন পর্দায়?


July 8, 2026 3:35 pm
Link Copied!


রাজনীতির ব্যস্ততা আপাতত পেছনে ফেলে আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি শুরু করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নিজেকে নতুনভাবে গড়ে তুলতেই এখন নিয়মিত শরীরচর্চা, নাচ এবং স্বাস্থ্যকর জীবনযাপনে মনোযোগী তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সায়ন্তিকার কয়েকটি নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেগুলো দেখে অনেকেরই প্রশ্ন—তবে কি আবারও ক্যামেরার সামনে ফিরছেন তিনি? ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই ইঙ্গিতই দিয়েছেন এই অভিনেত্রী।

সায়ন্তিকা জানান, নাচ সবসময়ই তার জীবনের অংশ। কিন্তু রাজনৈতিক দায়িত্ব পালনের ব্যস্ততায় দীর্ঘদিন নিয়মিত নাচ বা নিজের ফিটনেসের দিকে নজর দেওয়ার সুযোগ পাননি। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের কারণে তার খাওয়াদাওয়া ও দৈনন্দিন রুটিনও পুরোপুরি এলোমেলো হয়ে গিয়েছিল।

তার ভাষায়, একজন জনপ্রতিনিধির দায়িত্ব পালন মোটেও সহজ নয়। রাজনীতিতে নতুন হওয়ায় তিনি পুরো মনোযোগই দায়িত্ব পালনে দিতে চেয়েছিলেন। সেই সময় নিজের শরীরের যত্ন নেওয়ার সুযোগ হয়নি। অনিয়মের কারণে হজমের সমস্যাও তৈরি হয়, এমনকি রক্ত পরীক্ষার কিছু রিপোর্টও স্বাভাবিক ছিল না।

তিনি আরও জানান, তার কাছে রোগা বা মোটা হওয়া গুরুত্বপূর্ণ নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুস্থ থাকা। তাই এখন নিজেকে সুস্থ করে তোলাই তার প্রধান লক্ষ্য।

ব্যক্তিগত জীবনও এই সময়ে তাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল। প্রিয় পোষ্য ‘সিরাজ’-এর মৃত্যু এবং নানা চাপের কারণে শরীর ও মনের ওপর প্রভাব পড়ে। একই সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে নাচ নিয়ে নানা সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।

জিমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
নির্বাচনের পর গত দুই মাসে উল্লেখযোগ্য পরিমাণ ওজন কমিয়েছেন সায়ন্তিকা। যদিও ঠিক কতটা ওজন ঝরেছে, তা জানাননি। বর্তমানে তিনি সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যেই রাতের খাবার শেষ করেন এবং ঘরে তৈরি খাবারই খেয়ে থাকেন। পাশাপাশি নিয়মিত জিম ও নাচের অনুশীলনও করছেন।

রাজনীতি থেকে সরে যাচ্ছেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি সায়ন্তিকা। তবে তিনি স্পষ্ট করেছেন, আপাতত নিজের সব মনোযোগ অভিনয়ে ফেরার প্রস্তুতিতেই। তাই খুব শিগগিরই তাকে আবার ক্যামেরার সামনে দেখা যেতে পারে বলেই ধারণা করছেন অনুরাগীরা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html