ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফাতাহ কমব্যাটের সদস্য সন্দেহে তরুণ আটক


July 10, 2026 6:40 am
Link Copied!


উগ্রবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) সদস্য সন্দেহে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার বাসা থেকে একটি চাপাতি, তার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তাহসীন ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে তাহসীনের বিরুদ্ধে একটি মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগের একটি ডাকাতি মামলাও রয়েছে, যেখানে তিনি তিন নম্বর আসামি।

তিনি বলেন, আটকের সময় তাহসীনের বাসা থেকে একটি চাপাতি, তার ও কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ফাতাহ কমব্যাট সিস্টেমের সদস্য বলে স্বীকার করেছেন। তবে তার দাবি, যশোরে সংগঠনটির আর কোনো সদস্য নেই। পুলিশেরও দাবি, যশোরে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, রাতেই তাহসীনকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, শাহ আমানত সাবির প্রতিষ্ঠিত ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস) নামের সংগঠনটির বিরুদ্ধে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে।

এর আগে গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করে পুলিশ। পরে সিটিটিসি জানায়, ওই নেটওয়ার্কের সঙ্গে আফগানিস্তানফেরত উগ্রপন্থিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিদেশি দাতব্য প্রতিষ্ঠানের অর্থায়নে আবাসন প্রকল্পের আড়ালে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জন্য সদস্য সংগ্রহ এবং টিটিপির আদলে তেহরিক-ই-তালেবান বাংলাদেশ (টিটিবি) গঠনের চেষ্টার অভিযোগ রয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html