ঢাকাMonday , 13 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ড ম্যাচের আগে শক্তি সঞ্চয় করছেন মেসি!


July 13, 2026 9:00 am
Link Copied!


বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের পর মেসি এবং তার সঙ্গীদের বিশ্রামে রাখা হয়েছে। কানসাসের অনুশীলন মাঠে আলবিসেলেস্তে স্কোয়াডের শুধু একটি অংশই নেমেছিল।

অতিরিক্ত সময়ের খেলায় সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জনের পর, আর্জেন্টিনা জাতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে  বুধবারের ম্যাচের প্রস্তুতি শুরু করেছে। স্থানীয় সময় রবিবার (১৩ জুলাই) বিকেলে কানসাস সিটির অনুশীলন কমপ্লেক্সে যারা সাবস্টিটিউট খেলোয়াড় এবং যারা বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন, তারাই অনুশীলনে অংশ নেন। একমাত্র খেলোয়াড় হিসেবে চিকিৎসকদের কড়া নজরদারিতে হালকা নড়াচড়া করতে দেখা গেছে নিকোলাস গঞ্জালেসকে, যিনি বাঁ গোড়ালিতে পাওয়া আঘাতের ব্যথা এখনো অনুভব করছেন।

এর আগে সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমরা এখন শরীর ঠিক করার (রিকভারি) দিকে মনোযোগ দেব, আমার মনে হয় এটাই আমাদের এখন প্রয়োজন এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী তিন দিন প্রস্তুত হওয়ার জন্য দলটিকে এই প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।’

অনুশীলনের শুরুতে, বাকি খেলোয়াড়রা যখন ছোট জায়গায় বল নিয়ে কাজ করছিলেন, তখন এই  মিডফিল্ডার তার চোট পাওয়া পা স্ট্রেচিং বা প্রসারিত করার জন্য কয়েক মিনিট আলাদা ছিলেন। তবে শিগগিরই তিনি আবার হালকা ড্রিলসে যোগ দেন। এবার শুরুর একাদশের  খেলোয়াড়রা সাইডলাইন থেকে সবকিছু দেখছিলেন। গত রাতে ১২০ মিনিটেরও বেশি সময় খেলার পর কোচ তাদের বিশ্রাম দিয়েছেন।

মূল লক্ষ্য হলো খেলোয়াড়দের শক্তি পুনরুদ্ধার করা এবং শেষ মুহূর্তের লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করা, কারণ পরবর্তী ম্যাচের মাত্র তিন দিন বাকি আছে। এখন পর্যন্ত ভালো খবর হলো, শারীরিক সমস্যার কারণে অতিরিক্ত সময়ে যাদের তুলে নেওয়া হয়েছিল, সেই ক্রিস্টিয়ান রোমেরো এবং লেয়ান্দ্রো পারেদেস কেউই গুরুতর আহত নন। ডিফেন্ডার রোমেরোর জায়গায় নিকোলাস ওটামেন্ডি এবং মিডফিল্ডার পারেদেসের জায়গায় হোসে লোপেজ মাঠে নেমেছিলেন। পারেদেস প্রায় এক পায়ে ভর দিয়ে মাঠ ছাড়লেও, তা কেবলই অতিরিক্ত ক্লান্তি এবং ছোটখাটো আঘাতের কারণে ছিল, গুরুতর কিছু নয়।

অন্যদিকে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত দলটি কানসাস সিটিতেই থাকবে, সেখানে সকালে অনুশীলন শেষ করে তারা শহর ছাড়বে এবং আটলান্টার উদ্দেশে রওনা হবে। আটলান্টায় ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে তারা বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় ইংলিশদের মুখোমুখি হবে। মঙ্গলবার তারা সেই শহরে তাদের প্রথম অনুশীলন করবে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html