ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রান্নাঘরের র‍্যাকে লুকিয়ে থাকা বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু


July 13, 2026 8:45 pm
Link Copied!


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রান্নাঘরের র‍্যাকে লুকিয়ে থাকা বিষধর সাপের কামড়ে শাহানাজ আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে শাহানাজকে সাপে কামড় দেয়। বিকাল সাড়ে ৪টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত শাহানাজ আক্তার ওই গ্রামের জায়েদ হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার প্রতিদিনের মতো রান্নার কাজ করছিলেন শাহানাজ। দুপুরে র‌্যাক থেকে পেঁয়াজ নিতে হাত দিলে ভেতরে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। বেলা আড়াইটার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে মৃত্যু হয়।

স্বজনের বরাত দিয়ে প্রতিবেশী গিয়াস উদ্দিন বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে রান্নাঘরের র‍্যাক থেকে পেঁয়াজ নেওয়ার জন্য হাত দিতেই তাকে কামড় দেয় বিষধর সাপ। পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। বেলা আড়াইটার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে মৃত্যু হয়।’

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী বলেন, ‌‘বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় শাহানাজকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা চলাকালে বিকালে তার মৃত্যু হয়।’

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘ঘটনাটি স্বজনরা পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে বিষয়টি আমরা শুনেছি। খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html