ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এক উপজেলার দুই ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত


July 14, 2026 10:40 am
Link Copied!


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাল বিতরণে অনিয়মের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

সোমবার (১৩ জুলাই) রা‌তে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দীন বিষয়‌টি নিশ্চিত করেছেন।

এর আগে ৫ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান সই করা পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

তারা হলেন- কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাছিনা পারভীন ও মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।

ইউএনও জানান, ২০২৫-২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণে অনিয়মের অভিযোগে ওই দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপন ১২ জুলাই হা‌তে পান তিনি। বর্তমানে দুই ইউনিয়নেই চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং পরিষদের প্রশাসনিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে লক্ষে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html