ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের অফিস সহকারী আটক

UttorbongoBD
June 8, 2026 9:45 am
Link Copied!


রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন এলাকায় এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের অফিস সহকারীকে আটক করেছে পুলিশ। রবিবার (৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। 

গ্রেফতারকৃত আসামি আজিজুল আলমগীর (৪০) রাজশাহী মহানগরীর কর্ণহার থানার নেপালপাড়া গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে।

রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (৭ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে হড়গ্রাম এলাকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে ছুটির পর একই প্রতিষ্ঠানের অফিস সহকারী আজিজুল আলমগীর বাড়ি যেতে দেননি। অভিযোগ অনুযায়ী, আসামি তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম রানীদিঘী এলাকায় তার ভাগনির বাড়িতে নিয়ে যান এবং সেখানে নিজের কক্ষে ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি তার মা-বাবাকে জানায়। তারা তাৎক্ষণিকভাবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আলমগীরকে আটক করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html