ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

উত্তপ্ত মুহূর্ত নিয়ে বেলিংহাম, ‘মেসির সঙ্গে শুধু ফাউল নিয়েই কথা হচ্ছিল’


July 16, 2026 3:05 pm
Link Copied!


বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড। ম্যাচ চলাকালে জুড বেলিংহাম ও লিওনেল মেসির উত্তপ্ত বাক্যবিনিময় ক্যামেরায় ধরা পড়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ম্যাচ শেষে ইংল্যান্ডের এই মিডফিল্ডার জানিয়েছেন, ঘটনাটি ছিল শুধুই একটি রেফারিং সিদ্ধান্ত নিয়ে স্বল্প সময়ের বিতর্ক।

সেমিফাইনালে দুই ফুটবল তারকার কথোপকথন ঘিরে নানা জল্পনা তৈরি হলেও, বেলিংহাম স্পষ্ট করে বলেছেন যে সেখানে ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। ম্যাচ শেষে বলেছেন, পুরো বিষয়টি একটি ফাউলের সিদ্ধান্তকে কেন্দ্র করেই হয়েছিল, ‘মেসির সঙ্গে কথোপকথন? আসলে আমরা একটি ফাউল নিয়ে আলোচনা করছিলাম। এতে অস্বাভাবিক কিছু ছিল না।’

তিনি আরও বলেছেন, ‘আমি জানি, সবাই বিষয়টিকে বড় করে দেখাবে। কিন্তু আসলে তেমন কিছুই ঘটেনি।’

 রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার জানান, তিনি মনে করেছিলেন আর্জেন্টিনার আগে একটি ফাউল করা হয়েছিল। জবাবে মেসি তাকে বলেছেন, ‘তাহলে আমার ওপর যে ফাউলটা করা হলো, সেটা কী?’

উত্তরে বেলিংহাম তখন মেসিকে বলেছেন, ‘তুমি তো যথেষ্ট শক্তিশালী, এটা সামলে নিতে পারো।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html