ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চিরচেনা পায়েসে একটু ভিন্নতা, তৈরি করুন চাল-বিস্কুটের মজাদার হালুয়া


July 17, 2026 8:15 am
Link Copied!


পায়েস বাঙালির ঐতিহ্যবাহী মিষ্টান্নগুলোর অন্যতম। জন্মদিন, উৎসব কিংবা পারিবারিক যেকোনো আয়োজনে চালের পায়েসের কদর সব সময়ই থাকে। তবে পরিচিত এই পায়েসে যদি যোগ হয় টোস্ট বিস্কুটের স্বাদ, তাহলে তৈরি হবে একেবারেই ভিন্ন স্বাদের একটি মজাদার ডেজার্ট। পায়েস ও হালুয়ার মাঝামাঝি ঘন এই পদটি অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের বিশেষ দিনের জন্য হতে পারে দারুণ একটি আয়োজন।

উপকরণ

  • সুগন্ধি চাল ১ কাপ
  • টোস্ট বিস্কুট ৪–৫টি
  • তরল দুধ ১ লিটার
  • গুঁড়ো দুধ ১ কাপ
  • কোরানো নারিকেল আধা কাপ
  • চিনি স্বাদমতো
  • লবঙ্গ ৩–৪টি
  • সাজানোর জন্য বাদাম ও কিশমিশ

প্রস্তুত প্রণালি

প্রথমে চাল ভালোভাবে ধুয়ে প্রায় এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ভেজানো চাল, টোস্ট বিস্কুট এবং অল্প কিছু কোরানো নারিকেল ব্লেন্ডারে দিয়ে মোটা করে গুঁড়ো করে নিন।

এবার একটি কড়াইয়ে চিনি গলিয়ে হালকা বাদামি রঙের ক্যারামেল তৈরি করুন। এর মধ্যে ধীরে ধীরে দুধ ঢেলে ভালোভাবে নেড়ে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নিন। এরপর লবঙ্গ দিয়ে দুধ ফুটতে দিন।

দুধে বলক এলে গুঁড়ো করে রাখা চাল, বিস্কুট ও নারিকেলের মিশ্রণ ঢেলে দিন। চুলার আঁচ মাঝারি রেখে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে নিচে লেগে না যায়।

মিশ্রণটি ঘন হতে শুরু করলে গুঁড়ো দুধ এবং বাকি কোরানো নারিকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। পছন্দমতো ঘনত্ব এলে চুলা থেকে নামিয়ে নিন।

পরিবেশন

পায়েস-হালুয়াটি কিছুটা ঠান্ডা হলে ইচ্ছা করলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। পরিবেশনের আগে ওপরে বাদাম কুচি ও কিশমিশ ছড়িয়ে দিলে স্বাদ ও সৌন্দর্য—দুটিই বেড়ে যাবে।

/এমএএল/

 

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html