ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চীনের সাংবাদিকদের অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রকে আহ্বান 


July 18, 2026 4:10 pm
Link Copied!


যুক্তরাষ্ট্রে কর্মরত চীনা সাংবাদিকদের আইনসম্মত অধিকার ও স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র লিন বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সাংবাদিকদের ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্তে প্রভাবিত হবেন চীনের গণমাধ্যমকর্মীরাও।’

তিনি বলেন, ‘জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময়ে যুক্তরাষ্ট্রের আরোপিত বিধিনিষেধ কোন পক্ষের স্বার্থই রক্ষা করে না। এ বাস্তবতায় যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক ও দেশভিত্তিক পদক্ষেপের দৃঢ়ভাবে বিরোধিতা করছে চীন।’

যুক্তরাষ্ট্রের গৃহীত নতুন নিয়ম ২০২১ সালে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে গণমাধ্যম-সংক্রান্ত বিষয়ে হওয়া তিন দফা সমঝোতাকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে দেশটিতে চীনা গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’

চীন পাল্টা ও সমপর্যায়ের ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে বলেও সতর্ক করেন চীনের এ মুখপাত্র।

সূত্র: সিএমজি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html