ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ডের বিশ্বকাপ ঘাঁটির অদূরে বন্দুক হামলা

UttorbongoBD
June 8, 2026 3:50 pm
Link Copied!


বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই ইংল্যান্ড দলের নির্ধারিত অনুশীলন ক্যাম্পের অদূরে গোলাগুলির ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯জন। যুক্তরাষ্ট্রে আয়োজিত আসরের আগে এ ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে শনিবার ওই গোলাগুলির ঘটনায় ৯জন আহত হয়েছেন। তবে আহতদের কারও জীবন ঝুঁকিতে নেই বলে জানিয়েছে পুলিশ।

কানসাস সিটি পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে অন্তত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

যেখানে ইংল্যান্ড দলের অনুশীলন করার কথা, সেই সোয়োপ সকার ভিলেজ থেকে প্রায় চার মাইল দূরে এ ঘটনা ঘটে।

অবশ্য ইংল্যান্ড দল এখনো কানসাস সিটিতে পৌঁছায়নি। বিশ্বকাপের আগে আগামী বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা। ঘটনার বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

যুক্তরাষ্ট্রে এই ধরনের সহিংসতা একটি দীর্ঘদিনের সমস্যা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৪০০টির বেশি গুলির ঘটনা ঘটেছে।

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html