ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন


July 20, 2026 12:30 am
Link Copied!


সংকটের গুজবে কুষ্টিয়ার মিরপুরে তেলপাম্পে তেল নেওয়ার জন্য হঠাৎ ভিড় করেছেন যানবাহন চালকরা। রবিবার (১৯জুলাই) সন্ধ্যা থেকে মিরপুর মল্লিক তেল পাম্পে বিভিন্ন স্থান থেকে তেল নিতে আসছেন তারা। 

রবিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত তেল পাম্পে কয়েকশ মানুষকে তেল নেওয়ার জন্য অপেক্ষমান দেখা যায়। এ বিষয়ে স্থানীয় মল্লিক তেল পাম্পের ম্যানেজার হাবিবুর রহমান জানান, তেলের কোনও সংকট নেই। তবে রবিবার সন্ধ্যা থেকে হঠাৎ তেল পাম্পে ভিড় বাড়তে থাকে। এখনও অনেক মানুষ আসছেন তেল নেওয়ার জন্য। তবে আমাদের পাম্পে তেলের কোনও সংকট নেই। কারা সংকটের গুজব ছড়িয়েছেন, তা জানি না।
 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html