ঢাকাMonday , 8 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে ধর্ষণচেষ্টা: যুবককে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী


June 8, 2026 5:45 pm
Link Copied!


ঢাকার ধামরাইয়ে সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে রবিবার (৭ জুন) বিকালে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার রাতে ওই শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গ্রেফতার রুবেল ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার শাজাহান খলিফার ছেলে। 

মামলার এজাহার থেকে জানা যায়, রবিবার বিকালে বড় কুশিয়ারা একটি অটো গ্যারেজের পাশে খেলা করছিল শিশুটি। এ সময় রুবেল শিশুটিকে চানাচুর খাওয়ানোর কথা বলে গ্যারেজের ভেতরে টয়লেটের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন প্রতিবেশী এক নারী দেখে শিশুটির পরিবার ও এলাকার লোকজনকে জানান। এরপর শিশুটির পরিবার ও আশেপাশের লোকজন গ্যারেজের ভেতরে টয়লেটের সামনে গিয়ে দরজা খুলতে বলে। কিন্তু রুবেল দরজা না খুলে শিশুটির মুখ চেপে ধরে বসে থাকে। একপর্যায় টয়লেটের দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে রুবেল দরজা খুলে দেয়। পরবর্তীতে সবাই মিলে রুবেলকে আটকে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে ধামরাই থানার পুলিশ সেখানে গিয়ে রুবেলকে আটক করে থানায় নিয়ে যায়। 

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন বলেন, ‌‌‘শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এলাকার লোকজন ওই যুবককে আটকে রেখে রেখে পুলিশকে জানান। সংবাদ পেয়ে দ্রুত সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টাকারী রুবেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রাতেই শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’





Source link

🔴 LIVE