ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিএ’র নতুন নির্দেশ, গাড়িতে যে হর্ন ব্যবহার করা যাবে না

UttorbongoBD
July 21, 2026 10:30 am
Link Copied!


গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন নির্দেশ দিয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে কোন কোন হর্ন গাড়িতে ব্যবহার করা যাবে না।  

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।  

বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজে ব্যবহৃত মোটরযান অথবা রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান বা একই প্রকৃতির অন্য মোটরযান ব্যতীত অন্য গাড়িতে পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুমুখী হর্ন অথবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন অর্থাৎ হাইড্রোলিক হর্ন ও হুটারসহ অননুমোদিত হর্ন এবং যন্ত্র মোটরযানে স্থাপন, পুনঃস্থাপন বা ব্যবহার করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়। অন্যথায় এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।   

এ ধরনের অননুমোদিত হর্ন স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করা ছাড়াও চালকদেরকে বেপরোয়া ও দ্রুতগতিতে মোটরযান চালাতে উৎসাহিত করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর ফলে সড়ক দুর্ঘটনার আশংকা বৃদ্ধি পায় বলেও জানানো হয়।  

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে এও বলা হয় যে, কিছু কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন সংযোজন করে ব্যবহার করার ফলে গণ উপদ্রবের সৃষ্টি হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html