ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বশান্তি রক্ষায় নিয়োজিত শান্তিরক্ষীদের প্রতি সরকারের স্যালুট: শামা ওবায়েদ

UttorbongoBD
June 8, 2026 6:25 pm
Link Copied!


জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সদস্যদের অবদানের প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা যে ত্যাগ স্বীকার করেন, দেশের মানুষ অনেক সময় তার প্রকৃত মূল্যায়ন করতে পারেন না। দেশের সম্মান সমুন্নত রাখতে তারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। সেজন্য সরকারের পক্ষ থেকে তাদের স্যালুট।”  

সোমবার (৮ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) আয়োজিত ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

শামা ওবায়েদ ইসলাম বলেন, “আফ্রিকার বিভিন্ন দেশে সম্মেলনে অংশ নিতে গিয়ে আমি বাংলাদেশি শান্তিরক্ষীদের কাজের প্রশংসা শুনেছি। তখন উপলব্ধি করেছি, তারা যে অর্জন ও সুনাম দেশের জন্য বয়ে আনছেন, আমরা অনেকেই তার গভীরতা বুঝতে পারি না। তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন।”  

শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “প্রত্যেক পরিবার তাদের বাবা, স্বামী কিংবা ভাইকে এমন এক দায়িত্বে পাঠান, যেখান থেকে তিনি নিরাপদে ফিরে আসবেন কিনা, তার কোনও নিশ্চয়তা থাকে না। তারপরও দেশপ্রেম ও বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকেই তারা এই ত্যাগ স্বীকার করেন।”  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমি ব্যক্তিগতভাবে শান্তিরক্ষীদের স্যালুট জানাই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তাদের প্রতি স্যালুট জানাই। পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় শান্তিরক্ষীদের কল্যাণ ও প্রয়োজনীয় বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”  

ভবিষ্যতেও ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশনের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “যেকোনও প্রয়োজনে আপনারা আমাদের কাছে এলে আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবো।”  

ডিজাব সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শান্তিরক্ষী শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন ডিজাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম। কী-নোট উপস্থাপন করেন ড. তৌহিদুল হক, সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক, সমাজকল্যাণ ও গবেষণা ন ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।  

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক এবং সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ, বাংলাদেশ নৌবাহিনীর কমোডোর (অব.) এম এম জসিম উদ্দিন ভূঁইয়া এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডোর মোহাম্মদ মুশতাকুর রহমানসহ (এলপিআর) অন্যান্যরা।  

এছাড়া আরও বক্তব্য রাখেন মামুনূর রশীদ, সাবেক সভাপতি, ডিজাব এবং জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি অবজারভার; মাসুদ করিম, অ্যাসাইনমেন্ট এডিটর, দেশকাল নিউজ এবং সিনিয়র সদস্য, ডিজাব; আবুল খায়ের, নগর সম্পাদক, দৈনিক ইত্তেফাক, প্রতিষ্ঠাকালীন সভাপতি, ডিজাব; ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব); লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল্লাহ ইবনে জায়েদ, সাবেক পরিচালক, আইএসপিআর; অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী, শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html