ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রেম করার সন্দেহে স্ত্রীকে হত্যা, বাবা-মাকে ভিডিও কলে দেখালো শেষ মুহূর্ত


July 28, 2026 4:05 pm
Link Copied!


বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে কর্নাটকের বাগলকোট জেলায় সোমবার রাতে ২৩ বছর বয়সী স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামী তার স্ত্রীর মৃত্যুর মুহূর্তের দৃশ্য ভিডিওতে ধারণ করে তা আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে পাঠায়। শুধু তাই নয়, নিহতের বাবা-মাকে ভিডিও কল করে নিজের মেয়ের প্রাণ যাওয়ার মর্মান্তিক দৃশ্য দেখতে বাধ্য করে সে।

নিহত ওই নারীর নাম ভাগ্যশ্রী জিগালুরু। সকালে স্বামীর সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোড়া লাগানোর আশায় শ্বশুরবাড়িতে ফিরেছিলেন তিনি।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানায়, অভিযুক্ত প্রবীণ জিগালুরু তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার সন্দেহ করছিল। ঘটনার রাতে সে প্রথমে কাঠের লাঠি দিয়ে ভাগ্যশ্রীকে মারধর করে এবং পরে শয়নকক্ষে একটি সবুজ ওড়না দিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়।

তদন্তকারীরা জানান, ভাগ্যশ্রীকে ফাঁসিতে ঝোলানোর পর সে যখন জীবনের শেষ লড়াই করছিলেন, তখন প্রবীণ তা ভিডিও করে আত্মীয় ও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেয়। এমনকি শ্বাসকষ্টে ছটফট করতে থাকা অবস্থায় সে ভাগ্যশ্রীর বাবা-মাকে সরাসরি ভিডিও কল করে ওই হৃদয়বিদারক দৃশ্য দেখতে বাধ্য করে।

স্বামীর সঙ্গে ক্রমাগত পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ভাগ্যশ্রী। তদন্তকারীরা জানান, প্রবীণ তাকে আর কোনও ঝামেলা হবে না এবং শান্তিতে একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়ে ফিরিয়ে এনেছিল। কিন্তু শ্বশুরবাড়িতে ফিরে আসার ওই একই সন্ধ্যায় তাকে হত্যা করা হয়।

ইন্টারনেটে প্রকাশ পাওয়া এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, সবুজ ওড়নায় ঝুলে থাকা ভাগ্যশ্রীকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখা যায়। ভিডিওর পেছনে দম্পতির বিয়ের সময় শোবার ঘরের দেয়ালে লেখা তাদের নামও দেখা যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্ত স্বামীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের ঘটনার পেছনের পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্র: ইন্ডিয়া টুডে





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html