ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৭২ ঘণ্টা পর সেই ১০ জনকে শূন্যরেখা থেকে ফেরত নিলো বিএসএফ

UttorbongoBD
June 8, 2026 9:40 pm
Link Copied!


পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্তে প্রায় ৭২ ঘণ্টা উত্তেজনার পর নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। রবিবার রাত আড়াইটার দিকে তাদের ফিরিয়ে নেওয়া হয়। এর মধ্য দিয়ে এই সীমান্তে উত্তেজনা শেষ হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘রবিবার রাতে বিএসএফ আমাদের সঙ্গে যোগাযোগ করে ওই ব্যক্তিদের ফেরত নেওয়ার ইচ্ছা জানায়। পরে বিজিবি এতে সম্মতি দেয় এবং তাদের সরিয়ে নেওয়ার জন্য বিএসএফকে চাপ দেয়।’

সিরাজুল ইসলাম বলেন, ‌‘বিজিবি শুরু থেকেই স্পষ্ট অবস্থান নিয়েছে যেকোনো ধরনের পুশইন গ্রহণযোগ্য নয়। বিএসএফকে এ বিষয়ে আমাদের আপত্তি জানানো হয়েছে। পরে তারা তাদের ক্যাম্পে নিয়ে যায়।’

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, রবিবার দিবাগত রাত ২টার দিকে সীমান্তের লাইট নিভিয়ে বিএসএফ সদস্যরা ১০ জনকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তারা গাড়িতে তুলে পাশের ক্যাম্পে নিয়ে যায়।

গত শুক্রবার ভোরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৮-এর ৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিজিবির বাধার কারণে তারা প্রবেশ করতে পারেনি এবং সীমান্তের জিরো লাইনে অবস্থান করতে বাধ্য হয়। তিন দফা পতাকা বৈঠকের পর বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। অবশেষে প্রায় ৭২ ঘণ্টা পর তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html