ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, কারা আবেদন করতে পারবেন


July 29, 2026 8:25 am
Link Copied!


বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৯ জুলাই থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ সফলভাবে শেষ করলে প্রার্থীরা লেফটেন্যান্ট পদে কমিশন পাবেন।

যারা আবেদন করতে পারবেন

আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২৭ তারিখে ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৩ বছর হতে পারবে। বয়স নির্ধারণে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জাতীয় মাধ্যমের প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান—উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে অন্তত দুটিতে ‘এ’, তিনটিতে ‘বি’ এবং একটিতে ‘সি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি ‘এ’ লেভেলের দুই বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

২০২৬ সালের এইচএসসি বা ‘এ’ লেভেল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে এসএসসি বা ‘ও’ লেভেলে নির্ধারিত ফল থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১ দশমিক ৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) এবং ওজন ৫৪ কেজি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারণে ৩২ ইঞ্চি হতে হবে।

নারী প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) এবং ওজন ৪৬ কেজি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারণে ৩০ ইঞ্চি হতে হবে।

উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত মানের অতিরিক্ত ওজন থাকলে প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন।

আরও যেসব শর্ত

প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। সেনা, নৌ বা বিমানবাহিনী কিংবা অন্য কোনো সরকারি চাকরি বা প্রশিক্ষণ থেকে বরখাস্ত বা অপসারিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। আইএসএসবি পরীক্ষায় দুইবার স্ক্রিনড আউট বা দুইবার প্রত্যাখ্যাত প্রার্থীরাও অযোগ্য। এ ছাড়া আদালতে দণ্ডপ্রাপ্ত, আপিল মেডিক্যাল বোর্ডে অযোগ্য ঘোষিত, নির্ধারিত দৃষ্টিশক্তির মান পূরণে ব্যর্থ, দ্বৈত নাগরিকত্বধারী বা বিদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের https://join.army.mil.bd ওয়েবসাইটে গিয়ে Apply Now অপশনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদন ফি ১ হাজার টাকা এবং অনলাইন নিবন্ধন ফি ১ হাজার টাকা, অর্থাৎ মোট ২ হাজার টাকা পরিশোধ করতে হবে। টেলিটক, ভিসা বা মাস্টারকার্ড, ট্যাপ, বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে এ অর্থ পরিশোধ করা যাবে। আবেদন সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যাবে।

নির্বাচন যেভাবে

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২৭ নভেম্বর ২০২৬ লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান ও আইকিউ বিষয়ে এ পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হবে।

এরপর যোগ্য প্রার্থীদের আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) পরীক্ষা, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য ধাপ শেষে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) তিন বছর প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে কমিশন পাবেন।

অফিসার ক্যাডেটরা সরকার নির্ধারিত বেতন-ভাতা পাবেন। কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রযোজ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার পাশাপাশি মেধার ভিত্তিতে বিদেশে প্রশিক্ষণ, সামরিক হাসপাতালে চিকিৎসা এবং সন্তানদের সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগও থাকবে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html