ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হরমুজের যৌথ নিয়ন্ত্রণের ওমানি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের


July 29, 2026 11:30 am
Link Copied!


হরমুজ প্রণালির ওপর ওমানের অর্ধেক যৌথ নিয়ন্ত্রণের একটি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওমানের দেওয়া এই প্রস্তাব ইরান খারিজ করে দেওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ওমান যদি হরমুজ প্রণালির বেশির ভাগ অংশ ইরানকে দেওয়ার বিষয়ে দেশটির নিজস্ব প্রস্তাব সমর্থন না করে, তবে ওয়াশিংটনের সঙ্গে পরবর্তী ধাপের আলোচনায় রাজি হবে না তেহরান। একই সঙ্গে তিনি দাবি করেন, ওমানের তৈরি যৌথ নিয়ন্ত্রণের পরিকল্পনাটি ইরানের নিরাপত্তা শঙ্কাগুলো পুরোপুরি দূর করতে ব্যর্থ হয়েছে।

গরিবাবাদি বলেন, পণ্যবাহী জাহাজ প্রবেশের ভেতরের রুটটি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে থাকতে হবে। অন্যদিকে বের হওয়ার রুটের একটি অংশ ওমানের নিয়ন্ত্রণে থাকতে পারে। তারা যদি আমাদের এই প্রস্তাব মেনে নেয়, তবেই আমরা আলোচনার পরবর্তী ধাপে যাব।

মধ্যস্থতাকারীদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, ওমানের পরিকল্পনা ইরান প্রত্যাখ্যান করায় গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html