ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে এককভাবে শীর্ষে বাংলাদেশের নীড় 


July 29, 2026 10:05 pm
Link Copied!


হাঙ্গেরির বুদাপেস্ট শহরে অনুষ্ঠিত সিক্স ডেজ গ্র্যান্ড মাস্টার-বি দাবা প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের খেলা শেষে ৪ খেলায় সাড়ে তিন পয়েন্ট অর্জন করে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছেন তরুণ এই দাবাড়ু। 

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় জার্মানির শক্তিশালী গ্র্যান্ডমাস্টার হাগেন পয়েটসকে পরাজিত করেন নীড়। সাদা ঘুঁটি নিয়ে কৌশলগত ‘রুই-লোপেজ’ পদ্ধতিতে খেলে ৩৬ চালের মাথায় প্রতিপক্ষ গ্র্যান্ডমাস্টারকে মাত করেন তিনি।

জয়ের এই ধারাবাহিকতা বজায় রেখে আজ বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় সার্বিয়ার মহিলা গ্র্যান্ড মাস্টার এলিফ মেহমেদকে হারিয়েছেন নীড়। ম্যাচে কালো ঘুঁটি নিয়ে ‘মডার্ন ডিফেন্স’ কৌশল অবলম্বন করে ৪৪ চালের মাথায় জয় ছিনিয়ে নেন এই আন্তর্জাতিক মাস্টার।

উল্লেখ্য, রাউন্ড-রবিন পদ্ধতির এই আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ভারত, সার্বিয়া, স্লোভাকিয়া ও যুক্তরাষ্ট্রের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ৩ জন আন্তর্জাতিক মাস্টার এবং ৩ জন ফিদে মাস্টারসহ মোট ১০ জন দাবাড়ু প্রতিদ্বন্দ্বিতা করছেন। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html