ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রশক্তির এক নেতাকে সব পদ থেকে অব্যাহতি


August 1, 2026 1:55 pm
Link Copied!


এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

শুক্রবার (৩১ জুলাই) রাতে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় ছাত্রশক্তির দফতর সম্পাদক মাহফুজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার।

অব্যাহতি পাওয়া সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)’ নামের একটি ফেসবুক পেজে সাজিদ আহমেদ মোল্লার মেসেঞ্জারের কয়েকটি কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা হয়। সেখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও কিশোরী মেয়েদের নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য এবং ধর্ষণের মতো বিষয় নিয়ে কথাবার্তা বলতে দেখা যায়। তিন থেকে চারটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে সাজিদ আহমেদ মোল্লার ভাষ্য, ‘ভাইরাল হওয়া চ্যাটের স্ক্রিনশটটি সত্য। তবে এটি এক বছর আগের। আপত্তিকর কথাবার্তার বিষয়টি আমার সঙ্গে খালাতো ভাইয়ের কথায় হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে স্ক্রিনশট ভাইরাল করা হয়েছে, এর সত্যতা নেই, বাস্তব ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই।’

ছাত্রশক্তি থেকে অব্যাহতির বিষয়ে তিনি বলেন, ‘সংগঠন সাময়িকভাবে পদ থেকে আমাকে অব্যাহতি দিয়েছে। তারা বিষয়টির আগে তদন্ত করবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘এ বিষয়ে কোনও অভিযোগ আসেনি। তবে যার কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, সে মোবাইল ফোনে আমাকে কল দিয়ে নিরাপত্তা চেয়েছে। এ বিষয়ে যদি কোনও অভিযোগ আসে, তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখবো।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html