ঢাকাSaturday , 1 August 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’


August 1, 2026 4:40 pm
Link Copied!


বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে এনসিপির ব্যানার নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা।

শনিবার (১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণকেন্দ্র সাতমাথায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতমাথার সপ্তপদী মার্কেটের ওপরে টানানো এনসিপি নেতাদের ছবি সংবলিত ব্যানার নামিয়ে ছিঁড়ে ফেলেন এবং আগুন ধরিয়ে দেন।

বিক্ষোভ মিছিল শেষে সাতমাথার সমাবেশে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, এনসিপির কিছু নামধারী দায়িত্বশীল ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তারা জুলাই আন্দোলনের মূল এজেন্ডা ঐক্যবদ্ধ ও সাম্য-মানবিক বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছেন। সালাউদ্দিন তানভীর জিয়া পরিবারকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা বগুড়ার সাধারণ মানুষের হৃদয়ে আঘাত করেছে। বগুড়ার জনগণ তাকে যেখানে পাবে, প্রতিহত করে পুলিশের হাতে তুলে দেবে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, তারেক রহমান কোটি কোটি তরুণের অনুভূতির জায়গা। ভাইরাল হওয়ার উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন অশালীন মন্তব্য করেছে। তাকে অনতিবিলম্বে গ্রেফতার করে সাজা নিশ্চিত করা না হলে ক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তাকে অবিলম্বে গ্রেফতার না করা হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এনসিপিকে প্রকাশ্যে কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।

এর আগে, শুক্রবার (৩১ জুলাই) বিকালে একই ঘটনায় সাবেক ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধাদের ব্যানারে সাতমাথায় সালাউদ্দিন তানভীরের ব্যানারে জুতাপেটা ও অগ্নিসংযোগ করা হয়। ওই স্থান থেকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর ও সদস্যসচিব নাসীরুদ্দীন পাটওয়ারীকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক কারণ দর্শানোর নোটিশে এই তথ্যে জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html