ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ম্যানইউ একাডেমি থেকে বাংলাদেশ দলে, কে এই অ্যাডাম আব্বাস?


August 4, 2026 2:10 am
Link Copied!


অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব আগামী ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। স্কোয়াডের শক্তি বাড়াতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দলে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার (৩ আগস্ট) বাফুফে ভবনে অনুষ্ঠিত ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে ফেডারেশনের সহসভাপতি ও কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জানান, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই দেশে আসবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

বাফুফের টেকনিক্যাল টিম অ্যাডাম আব্বাসের খেলার ভিডিও ও পারফরম্যান্স মূল্যায়ন করে তাকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের যুবদল এবং বার্নলির অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।

গত এপ্রিলেই অ্যাডামের খেলার ভিডিও দেখে তার সঙ্গে যোগাযোগ শুরু করে বাফুফে। পরে প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্টসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এবারের অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তান।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html