ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন


August 4, 2026 7:00 pm
Link Copied!


দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ২ লাখ ১৮ হাজার ৪৮৪ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। তবে এ পর্যন্ত দেশে এসেছে মাত্র ২৬ দশমিক ৫ মেট্রিক টন।

মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে কাঁচামরিচ আমদানির জন্য মোট ৫০৫টি আমদানি অনুমতিপত্র (আইপি) ইস্যু করা হয়েছে। এসব আইপির বিপরীতে ২ লাখ ১৮ হাজার ৪৮৪ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হলেও ৩ আগস্ট পর্যন্ত প্রকৃত আমদানির পরিমাণ ছিল মাত্র ২৬ দশমিক ৫ মেট্রিক টন।

এ সময় তিনি আরও জানান, একই অর্থবছরে টমেটো আমদানির জন্য ৮৫টি আইপি ইস্যু করা হয়েছে। এসব অনুমতিপত্রের আওতায় ৬০ হাজার ২৯০ মেট্রিক টন টমেটো আমদানির সুযোগ রয়েছে। তবে ৩ আগস্ট পর্যন্ত দেশে আমদানি হয়েছে ২৩৫ দশমিক ২০৪ মেট্রিক টন টমেটো।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html