ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কিংসের ওপর ফিফার ১২তম নিষেধাজ্ঞা, অনিশ্চিত দলবদল


August 6, 2026 5:40 pm
Link Copied!


বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ত্রাহি অবস্থা। আসন্ন ফুটবল মৌসুমে তাদের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। ফিফা থেকে আরও একটি নিষেধাজ্ঞা পেয়েছে তারা। এখন শুক্রবারের মধ্যে তাদের বাফুফের ক্লাব লাইসেন্সিং ও ১৩ আগস্ট খেলোয়াড় নিবন্ধন করতে হবে। এর আগে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে হবে। 

বসুন্ধরা কিংসের এতদিন খেলোয়াড় ও কোচদের দেনা-পাওনা ইস্যুতে ১১টি নিষেধাজ্ঞা ছিল। গতকাল ৫ আগস্ট আরেকটি নিষেধাজ্ঞা যোগ হয়েছে। নিষেধাজ্ঞা না কাটালে আসন্ন মৌসুমে দলবদল করতে পারবে না কিংস। 

১ জুন থেকে ২০২৫-২৬ মৌসুমের দলবদল শুরুর কথা ছিল। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ফিফা নিষেধাজ্ঞা থাকায় কয়েক দফা পিছিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে নেওয়া হয়। ঢাকা আবাহনীর তিন নিষেধাজ্ঞার মধ্যে দুটি প্রত্যাহার করেছে, আরেকটি প্রক্রিয়াধীন। কিংসের ১১ নিষেধাজ্ঞা বেড়ে এখন ১২-তে দাঁড়িয়েছে। 

৩ সেপ্টেম্বর পর্যন্ত ঘরোয়া ফুটবলের দলবদল। আগস্টের শেষ সপ্তাহে লিগ, ফেডারেশন কাপ শুরু হবে। তাই ১৩ আগস্টের মধ্যে ন্যূনতম ২৩ জন ফুটবলারকে নিবন্ধন করাতে হবে। এর আগে ৭ আগস্টের মধ্যে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তা না হলে ফুটবল লিগ থেকে এ মৌসুমে হারিয়ে যেতে হবে তাদের।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html