ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঝালাইয়ের সময় সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেলো ওয়েল্ডিং মিস্ত্রির

UttorbongoBD
August 8, 2026 9:50 pm
Link Copied!


নারায়ণগঞ্জের বন্দরে ক্রাউন সিমেন্টের একটি গাড়ির গ্যাস সিলিন্ডার ঝালাইয়ের সময় বিস্ফোরণে শেখ রফিক (৬০) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বন্দরের ঢাকেশ্বরী মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মুস্তাফিজ বলেন, শেখ রফিক ক্রাউন সিমেন্টের ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। দুপুরে ক্রাউন সিমেন্টের একটি গাড়ি ঝালাইয়ের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, শেখ রফিকের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। তার বাবার নাম মৃত শেখ জয়নুদ্দিন আহমেদ। তিনি নারায়ণগঞ্জ বন্দরের ক্রাউন সিমেন্টের ১ নম্বর ঢাকেশ্বরী এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html