ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মহারাষ্ট্রে বাড়লো দুধের দাম, লিটারপ্রতি কত


August 9, 2026 10:55 am
Link Copied!


ভারতের মহারাষ্ট্রে গরু ও মহিষের দুধের দাম লিটারপ্রতি ২ রুপি বাড়ছে। প্রধান প্রধান সমবায় ও বেসরকারি ডেইরিগুলোর প্রতিনিধিরা দাম বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা রয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

দুগ্ধ উৎপাদক ও প্রক্রিয়াজাতকরণ কল্যাণ সমিতির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি গোপালরাও মাশকে।

সংগঠনটি জানিয়েছে, ডিজেলের দাম লিটারপ্রতি ১০ রুপি বেড়েছে। পাশাপাশি প্যাকেজিংয়ের খরচও প্রায় ৩০ শতাংশ বেড়েছে। দুধ সংগ্রহের দামও বেড়েছে এবং সামনে তা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বর্ধিত এসব খরচ বিবেচনায় নিয়ে দুধের বিক্রয়মূল্য লিটারপ্রতি ২ রুপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন। একই সঙ্গে দুগ্ধজাত পণ্যের দাম সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।

অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংশোধিত দাম আগামী ১১ আগস্ট থেকে কার্যকর হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html